সিলেট নিউজ বিডি ডেস্ক: বেসরকারিভাবে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সর্ব শেষ ১০৭টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১,০৯,৮০১ ভোট এবং বিএনপির প্রার্থী মজিবর রহমান সারোয়ার পেয়েছেন ১৩,০৪১ ভোট।
এ সিটিতে মোট ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে অনিয়মের অভিযোগে ১৬টি কেন্দ্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর আগে সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।
যদিও অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশাল সিটিতে ভোট বর্জন করেছে বিএনপি। দুপুর পৌনে বারোটায় নগরীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সারোয়ার।
বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন ও মহিলা ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। ভোট কেন্দ্র ১২৩টি ও ভোট কক্ষ ৭৫০টি। এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৬ জন। অনিয়মের অভিযোগে বরিশালের ১৫টি কেন্দ্র স্থগিত করা হয়েছে।
প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন সারোয়ার। এর আগে সকাল এগারোটার দিকে জাল ভোটের অভিযোগে ভোট বর্জন করে ইসলামী আন্দোলন।
মজিবর রহমান জানান, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পাটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থীরাও এই বর্জনের সঙ্গে একমত।
Sylhetnewsbd Online News Paper