সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের মো. রেজানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ৩১জুলাই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করা হয়।
সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা : সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র দাস। ঢাকা মহানগর (উত্তর) শাখা : সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। ঢাকা মহানগর (দক্ষিণ) শাখা : সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ।
Sylhetnewsbd Online News Paper