সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ডের ফলাফল প্রত্যাখ্যান করেছেন কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর এডভোকেট আব্দুর রকিব বাবলু। ৩১ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে কাউন্সিলর প্রার্থী আব্দুর রকিব বাবলু বিরোধী দলের সমর্থকদের ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখান করেন এবং তিনি এ ওয়ার্ডে পুুনঃনির্বাচনের দাবি জানান।
প্রতিবাদ সভায় তিনি বলেন, ঘুড়ির প্রতীকের বিজয় নিশ্চিত জেনে একদল সন্ত্রাসী দিনব্যাপী ককটেল বোমা ফাটিয়ে অরাজকতা সৃষ্টি করে গণহারে জালভোট প্রদান করে। ভোটারদের ভোট কেন্দ্রের আসতে বাধা প্রদান করে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাতালিয়ায় পুরুষ ও মহিলাদের ধাওয়া দিয়ে আতংকের সৃষ্টি করে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর নীরব দর্শকের আচরণ ছিলো প্রশ্নবিদ্ধ। এরই ফাঁকে আমার ও আমার রাজনৈতিক দলীয় এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। সেই সাথে এলাকাবাসীর উপর অতর্কিত হামলা ও ব্যাপক ক্ষতিসাধন করে ও সমর্থকদের মারাত্মক যখন করে যা সম্পূর্ণ অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। তাই আমি সম্পূর্ণভাবে এ ফলাফল প্রত্যাখান করছি এবং পূণরায় ভোট প্রদানের ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাচ্ছি। অন্যাথায় ১১নং ওয়ার্ডের আপামোর জনসাধারণকে নিয়ে দূর্বার গণআন্দোলন ডাক দেওয়া হবে এবং এর সম্পূর্ণ দায়ভার প্রশাসনকেই নিতে হবে। পাশাপাশি ওয়ার্ডবাসী আমাকে ব্যাপক হারে ভোট প্রদান করায় আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিবাদ সভায় একাত্মতা পোষণ করেন সালাউদ্দিন বক্স সালাই, কামাল উদ্দিন, পিংকু আব্দুর রহমান, মাহবুব এলাহী, হেলাল আহমদ, ফিরুজ মিয়া, কানন আহমদ, মান্না চক্রবর্তী, আলী হোসেন মিলু, রাজা চৌধুরী, শামীম আহমদ সহ মধুশহিদ, ভাতালিয়া, বিলপাড়, নোয়াপড়া, দক্ষিণ কাজলশাহ ও কুয়ারপার এলাকার জনসাধারণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুব সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার নাগরিকবৃন্দ একাত্মতা পোষণ করেন।
Sylhetnewsbd Online News Paper