বড়লেখায় গতিরোধক বাঁধ স্থাপনের দাবী

সিলেট নিউজ বিডি ডেস্ক: বড়লেখা উপজেলার দাসের বাজারে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে গতিরোধক বাঁধ স্থাপনের দাবী জানিয়েছে বৃহত্তর লঘাটি যুব সংঘ।

মঙ্গলবার (৭ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার বড়লেখা বরাবরে এক স্মারক লিপির মাধ্যমে এ দাবী জানান তারা। স্মারকলিপিতে উল্লেখ করেন দাসের বাজার এলাকায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে ও সড়ক দূঘটনা এড়াতে দাসের বাজার এলাকায় ৪টি গতিরোধক বাঁধ স্থাপনের অতীব জরুরী।
সংঘের সভাপতি ও সম্পাদক সাক্ষরিত স্মারকলিপিতে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়ে যে মহানুভবতা দেখিয়েছেন, সেজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

উপজেলা নির্বাহী অফিসার স্মারকলিপি পেয়ে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সেই সাথে তিনি বর্তমান ছাত্র-ছাত্রীদের জাতীয় ৯ দফা দাবীর মধ্যে একটি দাবী ছাত্র-ছাত্রীদের যাতায়াত নিরাপত্তা এবং প্রধানমন্ত্রীও উল্লেখিত দাবী মেনে বাস্তবায়নের পথ উন্মুক্ত করার কথা উল্লেখ করেন তিনি।