নাসিম হোসেইনের মাতার মৃত্যুতে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের শোক

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি ও দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উপদেষ্টা নাসিম হোসেইনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।

বুধবার (৮ আগস্ট) সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দদের পক্ষে পরিষদের আহবায়ক অধ্যাপক খছরুজ্জামান এক শোক বার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে যে ক্ষতি হল, তা পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সিলেট মহানগর শাখার সভাপতি, ছাতক সমিতি সিলেটের সাবেক সভাপতি ও সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উপদেষ্টা নাসিম হোসাইনের মাতা নিজ বাড়িতে ভোর ৫:১৫ মিনিটের সময় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। (ইন্না…………রাজিউন)।