তাহিরপুরে বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে আলোচনা ও মিলাদ মাহফিল

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে বুধবার((৮ইআগস্ট)) বালিয়াঘাট নতুন বাজার দলিয় কার্যালয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে, তাহিরপুর উপজেলা সাইবার ইউজার দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভার শুরুতেই কোরআন হতে তিলাওয়াত করেন মাওলানা জমির হোসাইনে, এতে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাহিরপুর উপজেলা শাখার ছাত্রনেতা সাফাকুল ইসলাম আফজাল,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রতিষ্টাকালীন সদস্য জনাব মনির উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র উপদেষ্টা জনাব আব্দুর রাশিদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউ/পি সদস্য জনাব সিজিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি শামছু মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব উকিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক জনাব হযরত আলী, ৫নং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব বশির মিয়া,৬নং স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবদল নেতা শাহিন আলম, তাহিরপুর উপজেলা তরুণ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন,তাহিরপুর উপজেলা শাখার ছাত্র নেতা হোসাইন মোহাম্মদ গাজী, যুবদল নেতা আজিজুল ইসলাম,উজ্জ্বল মিয়া, রুহুল আমিন রানাপ্রমুখ এছারাও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি,বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীগন।আলোচনা শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলানা মাওলানা জমির হোসাইন।