সিসিক নির্বাচনে সংরক্ষিত ৭ আসনে ফের বিজয়ী হলেন কণা

সিলেট নিউজ বিডি ডেস্ক: গত ৩০জুলাই সিসিক নির্বাচনে সমসমান ভোট পেয়ে দুই নারী কাউন্সিলর প্রার্থী পুনঃরায় নির্বাচনে অংশগ্রহন করে। শনিবার ১১ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয় ১৯,২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত ৭ আসনের কাউন্সিলর প্রার্থী নাজনীন আক্তার কণা ও নার্গিস সুলতানা রুমির মধ্যে। তাই ভোটারদের মধ্যেও উত্তেজনা দেখা যায় এই দুই প্রতিদ্বন্দ্বিকে নিয়ে।

নির্বাচন কমিশনের তথ্যানুসারে জানা যায়, বেসরকারিভাবে সাবেক নারী কাউন্সিলর প্রার্থী নাজনীন আক্তার কণা আজকের ভোটযুদ্ধে অংশগ্রহণ করে পেয়েছেন ৩হাজার ৩৩৭ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নার্গিস সুলতানা রুমি পেয়েছেন ১৯৭৩ ভোট।