সিলেট নিউজ বিডি ডেস্ক: তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১০ই আগস্ট) গোপন সুত্রে সংবাদ পেয়ে পুলিশের বিশেষ অভিযানে রাত্রে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তাহিরপুর উপজেলার বাদাঘাট (উওর) ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আওয়াল মিয়ার ছেলে মোটরসাইকেল চালক রায়হান মিয়া(২০) একই গ্রামের মৃত গোলাম মস্তফার ছেলে মোটরসাইকেল চালক সুফিয়ান(২৮) ছেলে পশু চিকিৎসক ইয়াহিয়া(২৭),তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন বলেন, শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পল্লী চিকিৎসক ইয়াহিয়া, রায়হান ও সুফিয়ানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
Sylhetnewsbd Online News Paper