সিলেট নিউজ বিডি ডেস্ক: অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলুর নামে অপপ্রচারের বিরুদ্ধে ভাতালিয়া এলাকার মুরব্বি ও যুব সমাজের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নগরীর ১১নং ওয়ার্ডের ভাতালিয়া এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোঃ সামছুল ইসলাম, সালাউদ্দিন বক্স সালাহ, মোঃ আব্দুল কাহির, কাপ্তান মিয়া, মোঃ কামাল মিয়া, আব্দুল হাই, ছবির আহমদ, নাজিম উদ্দিন, রহিম উদ্দিন, জালাল বক্স, মাহবুব এলাহী, সাদেকুর রহমান, দেওয়ান আহমদ, ফখর উদ্দিন অলিউর রহমান, অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি রকিবুল ইসলাম ঝলক ফেইসবুকে ও অন্যান্য সামাজিক মিডিয়ায় ৩০ জুলাই ভাতালিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড এবং অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলুর সন্ত্রাসীদের হাতে তিনি আহত বলে অপপ্রচার চালাচ্ছেন।
তারা বলেন, নির্বাচনের দিন বিকেলে রকিবুল ইসলাম ঝলক বহিরাগত লোক নিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। এলাকায় হৈ-হুল্লুড় সৃষ্টি করে ভোট কেন্দ্রের পরিবেশ বিনষ্ট করেন তিনি। তাই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Sylhetnewsbd Online News Paper