কম্পিউটার পণ্যের খুচরা মূল্য এমআরপি স্টিকার বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি কর্তৃক এমআরপি ও ওয়ারেন্টি নীতিমালা উপ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট রোববার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ প্ল্যানেট আরাফে কম্পিউটার এবং কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রাংশ বা পণ্য ব্যবসায় অনুমোদিত উৎপাদনকারী, আমদানিকারী, পরিবেশক ও খুচরা বিক্রেতার স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক উন্নয়ন এবং ক্রেতা সাধারণের স্বার্থরক্ষা ও সন্তুষ্টির লক্ষ্যে প্রণীত নীতিমালা বাস্তবায়নের লক্ষে সকল সদস্যদের মধ্যে এমআরপি স্টিকার বিতরণ করা হয়।

বিসিএস সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী এনামের সভাপতিত্বে ও সেক্রেটারী এএসএমজি কিবরিয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মুশফিক উস সামাদ চৌধুরী, হেলাল উদ্দিন, এএম সিদ্দিক সুহেদ, ইশতিয়াক উদ্দিন আহমদ, মোঃ ইয়াহিয়া তানজিল, মালেক আহমদ চৌধুরী প্রমুখ।