সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে পাশে থাকবে ছাত্রলীগ: গোলাম রাব্বানী

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাত্রসমাজের অধিকার আদায়ে পাশে থাকার আহবান জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শুক্রবার(১৩ আগস্ট) সিলেটে মাজার জিয়ারতে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যেশ্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘এদেশের স্বাধিকার ও স্বাধীনতা অর্জনের লক্ষ্য ছাত্রলীগের সৃষ্টি হয়। বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠন ছাত্রসমাজের সকল যৌক্তিক আন্দোলনে অগ্রসারিতে থাকবে।’ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগকে সাধারণ ছাত্রছাত্রীদের সকল ন্যায্য দাবিতে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

এছাড়া গুজব ও মিথ্যাচার বিরুদ্ধেও ছাত্রলীগকে স্বোচ্ছার ও সচেতন থাকার আহবান জানান ছাত্রলীগের নব নির্বাচিত এ সাধারণ সম্পাদক।