সিলেট নিউজ বিডি ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেড সোনারপাড়া শাখায় সোমবার(১৩ আগষ্ট) বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক শামস মো. জাবেদ সুফিয়ান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল।
এছাড়াও বক্তব্য রাখেন শাখার দ্বিতীয় কর্মকর্তা উপব্যবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরী, গ্রাহক ডা: মো. আলমগীর হোসেন, বেসিক ব্যাংক কর্মচারী ইউনিয়নের সিলেট আঞ্চলিক সভাপতি ফয়সাল হক ডিউ প্রমুখ। বেসিক ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী এবং অনেক সম্মানিত গ্রাহক এসময় উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধুকে রাতের আঁধারে হত্যা করে খুনিরা বাঙালির মাথা উচু করে বাঁচার স্বপ্নকেই হত্যা করতে চেয়েছিল। বর্তমানে দেশে যে অর্থনেতিক উন্নয়ন সাধিত বঙ্গবন্ধু বেঁচে থাকলে তা অনেক আগেই সম্ভব ছিল। আলোচনা সভায় অন্যান্য বক্তারাও বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন যে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের মাধ্যমেই সবাই মিলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি।
Sylhetnewsbd Online News Paper