সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক দোয়ারা বাজার কলেজ সরকারি করন করায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কলেজ শিক্ষবৃন্দের উদ্যোগে সোমবার রাতে সিলেট নগরীর আম্বরখানাস্থ এলাকায় এক সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা কালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বদিয়ে শেখ হাসিনা দেশের উন্নয়নের স্বার্থে অগ্রণী ভূমিকা পালন করছেন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রেই সুদৃষ্টি দিয়ে বাস্তাবায়ন করে যাছেন। শুধু তাই নয় দেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে সরকার নিরলস ভাবে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, ছাতক কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, দোয়ারা বাজার কলেজের অধ্যক্ষ একরামুল হক, ছাতক কলেজের গর্ভণর বডির সদস্য সৈয়দ আহমদ, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, তুলশী চরণসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper