গণমাধ্যম ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শামীম-কে অভিনন্দন

সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি’র পক্ষ থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় আব্দুর রহিম শামীম কে সিলেট নিউজ বিডি ডট কম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

সোমবার (১৩ আগস্ট) ঢাকা শিশু কল্যাণ পরিষদে সম্মাননা স্বারক অনুষ্ঠানে বিচারপতি সিদ্দিকুর রহমানের কাছ থেকে তিনি এ বিশেষ সম্মাননা স্বারক গ্রহন করেন।

উল্লেখ্য, গণমাধ্যম ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় লন্ডন মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক,সিলেট নিউজ বিডি ডট কমের সম্পাদক মন্ডলির সভাপতি আব্দুর রহিম শামীম-কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।