সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় উদ্বোধন করা হলো তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার(১৬ আগস্ট)দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
উদ্বোধনি আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নছিব আলী, সাহাব উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মধ্য চারা বিতরণ করা হয়।
Sylhetnewsbd Online News Paper