সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি,ছাতক সমিতি সদস্য এম. রশীদ আহমদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেটস্থ ছাতক সমিতি। আজ সোমবার ২০ আগস্ট সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাতক সমিতির সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং ফয়জুর রহমান ফয়েজের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ফজলুর রহমান, মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আফছর আজিজ, , ছাতক সমিতির সহ-সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, সহ-সভাপতি ফয়জুল বারী, ফজর আলী, সাবেক সাধারণ সম্পাদক এড. আশিক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আলাউদ্দিন, জামাল উদ্দিন, এড. সাহাব উদ্দিন, এড. কাজী মঈন উদ্দিন, সিলেট মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, আব্দুল লতিফ রিপন, মোঃ জহির চৌধুরী, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোঃ আজাদ মিয়া, মো: আশরাফুর রহমান, কুতুব উদ্দিন মাহবুব, এড. মনির উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক টি.এম রায়হান, সদস্য রাসেল আহমদ দীপু, জাহাঙ্গীর আলম সহ সিলেট বসবাসকারী ছাতকের সর্বস্থরের সদস্যরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এম. রশীদ আহমদের উপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির আওয়তায় এনে হামলাকারীদের সর্বোচ্চ শান্তি প্রদান করার জন্য প্রশাসনের কাছে আহবান জানান।
উল্লেখ্য, ‘রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাউজিং এস্টেট গেইটের সামনে হঠাৎ করে রশীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ধারালো অস্ত্র দিয়ে তারা রশীদকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান।’

Sylhetnewsbd Online News Paper