ঈদুল আযহা উপলক্ষে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত তাহিরপুর পর্যটন

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ ঈদুল আযহার ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সুনামগঞ্জ টাংগুয়ার হাওড় পর্যটন কেন্দ্রগুলো। এবছর ঈদুল আযহার ছুটি শুরু হওয়ার অনেক আগ থেকে টাংগুয়ার হাওড় ট্যাকেরঘাট নীলাদ্রি যাদুকাটা বারেকের টিলা,সহ কয়েকটি পর্যটন এলাকায় ভ্রমন করার জন্য পর্যটকগন নৌকা বুকিং করে রেখেছেন ।প্রকৃতিপ্রেমী পর্যটকদের পছন্দ এখন সুনামগঞ্জের প্রকৃতির নীলাভুমি টাংগুয়ার হাওড়, সবুজ বেষ্টিত পর্যটনকেন্দ্রগুলো। বিশ্বের ঐতিহ্য সাগররুপি বৃহৎ জলরাশি, অধিকাংশ দেশীয় ও বিদেশী পর্যটকগনের পছন্দনীয়।পছন্দের তালিকায় রয়েছে তাহিরপুরের প্রকৃতির নীলাভুমি সাগরুপি টাংগুয়ার হাওড়,ট্যাকেরঘাট নীলাদ্রি, যাদুকাটা জয়নাল আবেদীন শিমুল বাগানসহ কয়েকটি পর্যটন,স্থানীয় এলাকাবাসীর ধারনা যাদুকাটায় শা আরেফিন অদৈত্য মিত্র সেতুটি নির্মাণ কাজ শেষ হলে এখানকার পর্যটন স্পটগুলোতে আগত পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে। সেই সাথে এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থাসহ আর্থ-সামাজিক ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের নতুন দিগন্ত উন্মুচিত হবে।

টাঙ্গুয়ার হাওড় প্রকল্প কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত একাদিক ইকু ট্যুরিস্ট গাইড বলেন,টাংগুয়ার হাওড় প্রকল্প ব্যবস্থাপনায় ইকু ট্যুরিস্ট গাইডের উপর প্রশিক্ষন নিয়েছি,এবং তার উপড়ই অনেক জ্ঞান অর্জন করেছি,একটি পরিবেশবান্ধব পর্যটন ভ্রমনকালে কি কি করতে হবে এবং কি কি বর্জন করতে হবে তার উপর ভাল ধারনা অর্জন করেছি।অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা বিকল্প আয় করে হাওড়ের উপর নির্ভরশীলতা কমাবো কিন্তু হাওড় ব্যাবস্থাপনায় অবহেলা থাকার কারনে কিছু কিছু নিয়মনীতি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ, যার ফলেই দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রকৃতির টানে আশা পর্যটকগন যে যার মতে হাওড়ে ভ্রমন করছেন,তাদের মধ্যে আবার কিছু কিছু পির্যটক আছেন,যাদের একটি পরিবেশবান্ধব পর্যটন ভ্রমণকালে কি করতে হবে এবং কি বর্জন করতে হবে সে সম্পর্কে ধারনা না থাকায় তাদের ইচ্ছামত চলাফেরা করছেন যাহা পরিবেশের অনেকটাই ক্ষতিকারক। এমন কি তাদের পর্যটন এলাকার বিভিন্ন স্থান সম্পর্কে ধারনা না থাকায়,প্রতিবছরেই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত গঠনা গঠে যাচ্ছে।সে ব্যাপারে মাননীয় জেলা প্রশাসকের নজরদারী একান্ত কাম্য।