সোমবার দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের মানববন্ধন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ আগামী সোমবার রশিদ আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের মানববন্ধন। সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের আহবায়ক অধ্যাপক খছরুজ্জামান এক বার্তায় বলেন,আগামী ২৭/০৮/২০১৮ ইংরেজি রোজ সোমবার বিকাল ৪(চার) ঘটিকায় সিলেট নগরীর মদিনা মার্কেটে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ এর উপর কাপুরুষোচিত চোরাগোপ্তা সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উদ্যোগে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এতে সংগঠনের সকল সদস্যসহ সিলেটে বসবাসরত ছাতকবাসীকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন তিনি।