বড়লেখায় মিনিবাস সিএনজি-সংঘর্ষে নিহত ১, আহত ৫

মস্তফা উদ্দিন, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুন্ড রোডে মিনিবাস ও সিএনজি- আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাজু আহমদ (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন যাত্রী। নিহত রাজু আহমদ জুড়ী উপজেলার কালিনগর গ্রামের নেছার আলীর ছেলে।

আহতরা হচ্ছেন-জুড়ী উপজেলার কালিনগর গ্রামের এনাম উদ্দিন (২৫) জাকির হোসেন (১৯)শাকিল আহমদ(১৭) সাইদুল ইসলাম (১৬) ও সামছুল ইসলাম (১৮)।আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।

২৫ (আগষ্ট) শনিবার উপজেলার কাঁঠালতলী-টাকি-মাধবকুণ্ড রোডে বিকাল সাড়ে তিনটার দিগে সিলেটের জৈন্তাপুর থেকে আসা পর্যটকবাহী মিনিবাস সিলেট-জ/১১-০৮৪৪ ও সিএনজি আটোরিকশা মৌলভী বাজার-থ/১১-১৫৮৭ মুখোমুখি সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘাতক মিনিবাসটি আটক করেছে। চালক ও হেল্পার ঘটনার স্তানথেকে পালিয়েগেছে।

পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ উপলক্ষে শনিবার দুপুরে আটোরিকশা চালক রাজু আহমদ (সিএনজি ইন্জিনিয়ার) ও তাঁর বন্ধুরা মিলে সিএনজি চালিত অটোরিকশাযোগে মাধবকুন্ড জলপ্রপাতে বেড়াতে আসেন। সেখান থেকে বিকেল ৩টার দিকে ফেরার পথে কাঠালতলী-মাধবকুন্ড রোডে র’ টাকি নামক স্তানে সিলেটের জৈন্তাপুর থেকে আসা পর্যটকবাহী মিনিবাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আটোরিকশা চালক রাজু আহমদসহ ৬ জনই গুরুতর আহত হন।প্রত্যক্ষ দর্শীরা আহত রাজু আহমদ কে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালুকদার জানান, নিহত রাজু আহমদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণের ও মামলার প্রস্তুতি চলছে।