ছাতক প্রতিনিধিঃ ছাতকে এক যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের ১০জন শিশুকে ফ্রি খতনা করানো হয়েছে। ২৫ আগস্ট শনিবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণকুর্শি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আনোয়ার হোসেনের উদ্যোগে তার নিজ বাড়িতে এ খতনা অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক ওয়ার্ড মেম্বার মনির উদ্দিন ও আবদুল হক তালুকদার, মুরব্বী আয়না মিয়া, আবদুস সুবহান বাদাই, আবদুল কদ্দুস, আশুক মিয়া ও জরিফ আলী, বিশিষ্ট ব্যবসায়ি শাহবাজ মিয়া তালুকদার, সমাজকর্মী আব্দুল ছালিক মিলন তালুকদার, সমাজসেবী আলী হোসেন, নজির আহমদ, শামীম আহমদ, সানোয়ার হোসেন শামীম, যুক্তরাজ্য প্রবাসী মো. আনোয়ার হোসেনের পুত্র নাবিল আহমদসহ স্থানীয় অর্ধশতাধিক লোকজন উপস্থিত ছিলেন। শুরুতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন- ক্বারি শাহ আলী তারেক।
Sylhetnewsbd Online News Paper