সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই পর্বতপুর গ্রামের ইউকে প্রবাসী হাজি তবারক আলীর কোরবানীর গরুর মাংসে ‘আল্লাহু’ শব্দটি দেখা যায়। ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত করতে গিয়ে গরুর কোরবানীর পর এ কুদরতি নিদর্শন দেখতে পান।
জানা গেছে, লাউয়াই পর্বতপুর গ্রামের হাজি তবারক আলীর বাড়ীতে কোরবানীর গরুর মাংসে আল্লাহু লেখা দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় জমায়। তার পরিবার এই ‘আল্লাহু’ শব্দটি লিখা মাংশ ফ্রিজে সংরক্ষন করে রেখেছেন।
বাড়ীর কর্তা সিলেট বিভাগ ইলেকট্রনিক টেকনিশিয়ান কল্যাণ সমিতি সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আজমত আলী জানান, ইউকে প্রবাসী আমার বোনের পরিবারের কোরবানীর জন্য মোট ৪ টা গরু আমি ক্রয় করি, এর মধ্যে একটা দক্ষিনসুুরমা কদমতলি গরুর হাট থেকে পঞ্চাশ হাজার টাকায় ক্রয় করি, সেই গরুটির মাংসে ‘আল্লাহু’ শব্দটি দেখা যায়। অন্য তিনটি গরুতে খোজ করেও সেই সাদৃশ্য পাওয়া যায়নি। বিষয়টি দেখে প্রথমে আমি পরে বাড়ীর লোকজন বিস্মিত হয়ে যায়। পরে এলাকাবাসীকে জানলে ঐ মাংসের টুকরো দেখার জন্য ভীড় জমাতে থাকে।
আজমত আলী আরো বলেন, স্থানীয় মসজিদের ইমামের সাথে এই ব্যপারে কথা বলেছি, মাংসের দুটি টুকরায় আরবিতে আল্লাহু লেখা দেখে সনাক্ত করেছেন।
তিনি মনে করছেন যে আল্লাহ তাআলা বিভিন্ন সময় তার কুদরতি নিদর্শন মানুষকে দেখিয়ে থাকেন। এটি তারই একটি হতে পারে বলে জানান। তবে মাংসের দুটি টুকরাই খাওয়া যাবে, কোন সমস্যা হবে না।
এলাকাবাসী জানান, এর আগে তো আমরা অনেক কিছুতে এভাবে ‘আল্লাহ’ শব্দ লেখা থাকার কথা শুনেছি। বয়স্ক মানুষজন এগুলোকে আল্লাহর নিদর্শন বলেই বিশ্বাস করে বলেও তাদের ধারণা।

Sylhetnewsbd Online News Paper