মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: বড়লেখা ও জুড়ী উপজেলায় ৪ সেপ্টেম্বর সরকারী সফরে আসছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।
এদিন মঙ্গলবার তিনি হেলিকপ্টার করে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে হ্যালিপ্যাডে অবতরণ করবেন দুপুর ১২ টায়।
দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী ৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা হাসপাতালের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করবেন। বেলা দুইটায় ৫০ শয্যা বিশিষ্ট বড়লেখা উপজেলা হাসপাতালের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীর সাথে মতবিনিময় করবেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, আগমন উপলক্ষে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ও ছাত্রলীগ নেত্রী বৃন্দের মধ্য ব্যায়াপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উপজেলা প্রসাশনের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে।

উপজেলা আওয়ামীলীগ র’ সাধারন সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন সিলেট নিউজ বিডি ডটকম র’ সাথে আলাপ কালে বলেন মন্ত্রী সরকারী সফরে আসছেন আমাদের দলিয় কোন প্রোগ্রাম নেই তিনি জুড়িতে হাসপাতাল উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করবেন, ৫০ শয্যা বিশিষ্ট বড়লেখা উপজেলা হাসপাতালের উদ্বোধন শেষে স্হানীয় নেত্রী বৃন্দের সাথে মতবিনিময় করবেন।
জেলা পরিষদের পেনেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ র’ ভারপ্রাপ্ত সভাপতি আবু আহমদ হামিদুর রহমান (সিপলু) বলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বড়লেখায় আগমনে সকল প্রস্তুতি প্রায় সম্পন হচ্ছে। ঐ দিন তিনি বড়লেখা উপজেলা হাসপাতালে ৩১শয্যা থেকে ৫০ শয্যা উর্ত্তীনে নতুন ভবন উদ্বোধনে এলাকার গরিব দুংখী মানুষ উপকৃত হবে।
উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন ও ছাত্রলীগ র’ সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ বলেন মন্ত্রী মহোদয় আগমন উপক্ষে আমরা ব্যায়াপক কর্মসূচী নিয়েছি, তার মধ্য তোরণ নির্মাণ, স্বাগত মিছিল ও মোটর শুভাযাত্রা মাধ্যমে মন্ত্রী মহোদয় কে স্বাগত জানানো।
মন্ত্রী মহোদয় বড়লেখায় জেলা পরিষদের ডাক বাংলোয় যাত্রা বিরতি ও মধ্যাহ্ন ভোজন করবেন, আমরা ডাক বাংলো পরিদর্শন করছি, আমাদের সাতে ছিলেন জেলাপরিষদেরর ভাইস চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান সিপলু,উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন আলী,সাবেক উপজেলা ছাত্রলীগ র’ সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ।

Sylhetnewsbd Online News Paper