সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানিকে স্বাগত জানিয়ে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে স্থানীয় টিলাগড় পয়েন্ট হয়ে পুণরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা সম্পাদক মওদুদ আহমেদ আকাশ ও গণশিক্ষা সম্পাদক কনক পাল অরূপের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কান্তি কর, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক উপ-আইন সম্পাদক কাওসার উদ্দিন আহমেদ, রেজাউল হক, সুহেল আহমেদ, নাইম আহমেদ, আনসার আহমেদ রুহেল, মতিউর রহমান, শাহিন, জুয়েল, ইমতিয়াজ, শাহান, রাওয়ান, হানিফ, সুলতান, আশরাফ, খালেদ, শাহিন, নাসির, হাসিব, মাসুম, মামুন, সাহেদ, মঞ্জুর, তুফায়েল, রাহি, শাকিল, তুহিন, কাওসার, রাসেল, এমাদ, সুলতান, নাইম, লিটন, মুহিত, জালাল, অপু, সায়েম, সিপার প্রমুখ।
এ সময় বক্তারা বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে তাদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কার পক্ষে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Sylhetnewsbd Online News Paper