সিলেট নিউজ বিডি ডেস্ক: রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর উদ্যোগে ১০ অক্টোবর সোমবার নগরীর আম্বরখানা কলোনী স্কুলের ৫জন দরিদ্র শিক্ষার্থীর লেখাপড়ার যাবতীয় আর্থিক ব্যয়ের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারী কলেজের প্রিন্সিপাল কাজী আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নুরুল হক সোহেল, ডেপুটি গভর্ণর পিপি মোহাম্মদ কবির উদ্দিন, এ্যাসিসটেন্ট গভর্ণর মো: আজিজুর রহমান সহ ক্লাব সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, আম্বরখানা কলোনী স্কুলের তৃতীয় শ্রেণির রোমানা খানম ও রিয়া আক্তার, চতুর্থ শ্রেণির সুরাইয়া আক্তার, দ্বিতীয় শ্রেণির তৃণা আক্তার ও সাদী আহমদকে প্রয়োজনীয় বই খাতা, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, কলম, স্কুলের যাবতীয় ফিস এর ব্যয়ভার রোটারী ক্লাব অব মেট্রোপলিটন বহণ করবে।
প্রধান অতিথি সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল কাজী আতাউর রহমান উনার বক্তব্যে এই মহতি কাজের জন্য রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর ভূয়সী প্রশংসা করেন এবং এ রকম জনকল্যাণমুখী কর্মসূচী অব্যাহত রাখার জন্য ক্লাব সদস্যদের প্রতি আহ্বান জানান।
Sylhetnewsbd Online News Paper