ছাতক প্রতিনিধিঃ ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফেরদৌস মিয়া (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ফেরদৌসকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে এ ঘটনা ঘটে। ফেরদৌস গ্রামের রবই উল্লার পূত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংচাপইড় গ্রামের ফেরদৌস মিয়ার বিধবা বোন আরিফুল বেগম গত কিছুদিন ধরে শ্রমিক দিয়ে বাড়ির আঙ্গিনায় টিবওয়েল বসানোর কাজ করাচ্ছেন। শ্রমিকরা কাজ করতে গিয়ে প্রায়ই উচ্চ স্বরে গান-বাজনা করলে গত রোববার রাতে প্রতিবেশি আস্তাব আলীর পুত্র গেদু মিয়া এতে বাঁধা দেন। এসময় বিধবা আরিফুল বেগম ও গেদু মিয়ার মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। সোমবার সকালে এ নিয়ে বিধবা আরিফুল বেগমের ভাই ফেরদৌস মিয়া গেদু মিয়ার সঙ্গে কথা বলতে গেলে বাক-বিতন্ডার একপর্যায়ে গেদু মিয়া গংদের হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কৈতক হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি আপোষ-নিস্পত্তির জন্য স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে।
Sylhetnewsbd Online News Paper