সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট ২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনের সাবেক সফল সংসদ সদস্য (১৯৯৬-২০০১) বীর মুক্তিযোদ্ধা জননেতা শাহ মোঃ আজিজুর রহমান আর নেই।
১৬ সেপ্টেম্বর রোববার সকাল ৮ টার দিকে নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি–রাজিউন। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে হাসপাতালে ভর্তি ছিলেন। শাহ আজিজ বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
মরহুমের নামাজে জানাযা বাদ আসর নিজ গ্রামের বাড়ি খুজগীপুর স্কুল মাঠে অনুষ্টিত হবে।
উল্লেখ্য, শাহ মোঃ আজিজুর রহমান স্বৈরাচার অায়ূব বিরোধী অান্দোলনের সংগ্রামী ছাত্রনেতা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিরোধ যুদ্ধা, ন্যায়নিষ্ঠ এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাহফেরাত কামনা করছেন সচেতন নাগরিক সমাজ।
Sylhetnewsbd Online News Paper