সিলেট নিউজ বিডি ডেস্ক: রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের পক্ষ থেকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ঔষধ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। ১৫ই সেপ্টেম্বর শনিবার গোলালগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে অবস্থিত নগর জেনারেল হসপিটালের রোগীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে এ ঔষুধ সামগ্রী প্রদান করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য করেন সুরমা জোনের জোনাল কো-অডিনেটর পিপি এম নূরুল হক সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের এ্যাসাইন ডেপুটি গভর্ণর পিপি রোটা মো: কবির উদ্দিন।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটা: রেহান উদ্দিন রায়হান, রোটা: আখতার চৌধুরী রুবেল, রোটা: আজিম উদ্দিন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper