সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সঙ্গে হাবিব ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে সভার আয়োজন করে হাবিব ব্যাংক।
মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘গ্রাহকসেবায় হাবিব ব্যাংক শুরু থেকেই গুণগত মান ধরে রেখেছে। আগামী দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলেই আমাদের বিশ্বাস।’
এতে অংশগ্রহণ করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি খন্দকার সিপার আহমদ, হাবিব ব্যাংকের রিজিওনাল জেনারেল ম্যানেজার আরসালান আহমেদ, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মো. এমদাদ হুসেন, চেম্বার পরিচালকদের মধ্যে মো. জিয়াউল হক, মুকির হোসেন চৌধুরী, মো. শাহিদুর রহমান, আব্দুর রহমান, হাবিব বাংকের হেড অব রিটেইল অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সাদ উল্লাহ, হেড অব করপোরেট মো. আলী শাকুর, ব্রাঞ্চ ম্যানেজার মো. মোজাহিদুল ইসলাম ভূঁইয়া, ম্যানেজার অপারেশন মো. সিদ্দিকুর রহমান, ব্যবসায়ি মাসুক আহমদ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে নৈশভোজে অংশ নেন অতিথিরা।
Sylhetnewsbd Online News Paper