ছাতক প্রতিনিধিঃ ছাতকের কালারুকা ইউনিয়নের বোবরাপুর-দিগলবন্দ গ্রামের আব্দুল আলিমের পুত্র ফেরদৌস আহমদ (১৫) নামের এক মাদরাসা ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সে নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের পিতা আব্দুল আলিম গত রোববার সিলেট জালালাবাদ থানায় একটি জিডি (নং- ৭৩২) করেন।
জানা যায়, ফেরদৌস আহমদ জালালাবাদ থানার লালাগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বোর্ডিংয়ে থেকে হিফজ শাখায় হাফেজি পড়ালেখা করে আসছিল। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কাউকে কিছু না বলে মাদরাসা থেকে বেরিয়ে যায়। গভীর রাত পর্যন্ত সে আর মাদরাসায় ফিরে না গেলে মাদরাসা কর্তৃপক্ষ মোবাইল ফোনে ফেরদৌস আহমদের পরিবারকে নিখোঁজের বিষয়টি অবগত করেন। পরে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে পাঞ্জাবী-পাজামা ছিল বলে তার পরিবার সূত্রে জানা গেছে। সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে ফেরদৌস আহমদের ফিরে আসার প্রহর গুনছে তার মা-বাবা।
Sylhetnewsbd Online News Paper