স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপন

সিলেট নিউজ বিডি ডেস্ক: স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বুধবার (১৮ সেপ্টেম্বর) বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

জেলা শাখার আহ্বায়ক এস আর ইজদানির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুজাক্কির আহমদের পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক কবির খান, সহকারী শিক্ষক শিলা সাহা।

আরো উপস্থিত ছিলেন মো. ফয়জুন নুর জাকি, আলী হোসেন আলম, ফুহাদ আহমদ, মঈনুল ইসলাম রনি, সালমান আহমদ, ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মো. আলী, শাহাদত হুসাইন ফাহাদ, মো. আল আমিন হক, মঈন খান, সৈয়দ শিবলী, খোকন আহমদ বাচ্চু, সাগর আহমদ, নুরুল হুদা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আরমান আহমদ শিপলু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপনের গুরুত্ব অপরীসিম। বৃক্ষ অক্সিজেন দেয়, শরীর স্বাস্থ্য ভাল রাখে। সুন্দর, সুজলা শ্যামল পরিবেশ গড়ে তুলতে সবার উদ্যোগে বৃক্ষরোপন করতে হবে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সকারের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় তিনি স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান।