বেনাপোলে অবৈধ অনুপ্রবেশের সময় ২ নাইজেরিয়ান আটক

সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৩ সেপ্টেম্বর রবিবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে দুইজন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন— ভিটাস উইন্না (৪০) ও ওলাটুমদে টিমোথি (৪৫)।

এ সময় তাদের কাছ থেকে ছয়টি পাসপোর্ট, পাঁচটি মোবাইল ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরানুল্লাহ সরকার জানান, ভারত থেকে অবৈধপথে বেশ কিছু বিদেশি নাগরিক পুটখালি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ভিটাস উইন্না ও ওলাটুমদে টিমোথি নামক দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে থানায়।