সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটে হিজড়াদের গুরুমা হিসাবে পরিচিত সুন্দরী হিজড়ার বিরুদ্ধে অঙ্গহানীসহ নানা হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ দিয়েছেন হিজড়াদের আরেক নেতা রানা হিজড়া। তিনি ২২ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানায় সুন্দরী ও তার শিষ্যদের বিরুদ্ধে সাধারণ ডায়রির জন্য আবেদন করেছেন। আর ২৫ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অবশ্য ২২ সেপ্টেম্বর রানা ও তার শিষ্যদের নকল হিজড়া বলে পুলিশ কমিশনারের কাছে সুন্দরী হিজড়াও একটি অভিযোগ দিয়েছিলেন। রানা হিজড়া বা রানা ভূঁইয়া সিলেট হিজড়া বাউল সংগঠনের সভাপতি। জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দেওয়া তার অভিযোগে রানা উল্লেখ করেন, সুন্দরী আসলে হিজড়া নয়। তিনি একজন পুরুষ। তার আসল নাম ফরহাদ। বাড়ি ওসমানীনগরের দয়ামীর এলাকায়। সুন্দরী হিজড়া ২টি বিয়ে করেছে এবং তার একটি পুত্র সন্তানও আছে। রানার অভিযোগ, সুন্দরী ও তার শিষ্যরা হিরোইন, মাদক ব্যাবসা, পতিতা বৃত্তি, চুরি, ছিনতাই এবং চাঁদাবাজির সাথে জড়িত। সে দক্ষিণ সুরমার কদমতলি এলাকার কুইন্স টাওয়ারে নিজস্ব এক বিলাসবহুল ফ্ল্যাটে থাকে। তার অঢেল টাকা পয়সা। সুন্দরী সুস্থ জীবন-যাপন করতে চাওয়া হিজড়াদের জোর পুর্বক নানা অনৈতিক কাজ করতে বাধ্য করে। এভাবে সে কোটি কোটি টাকা কামাই করছে বলেও অভিযোগ রানা হিজড়ার। এছাড়া সুন্দরী তার দল ভারী করার জন্য বিভিন্ন প্রলোভন দেখিয়ে অঙ্গহানীর মাধ্যমে হিজড়া বানায় বলেও অভিযোগ করেছেন রানা ভূঁইয়া। সুন্দরীর বিরুদ্ধে রানার আরও অভিযোগ, সে তাকে ও তার শিষ্যদের নানাভাবে নির্যাতন, সিলেট থেকে তাড়িয়ে দেওয়া এবং রানা ও তার শিষ্যদের অঙ্গহানীরও হুমকি দিয়েছে। রানা তার অভিযোগে আরও উল্লেখ করেন, সুন্দরীর শিষ্যদের মধ্যে কালি হিজড়ার আসল নাম আব্দুল্লাহ। তার স্ত্রী ও ৪টি সন্তান আছে। লিপি হিজড়ার ২টি, সাজু হিজড়ার ৫টি ও পাখী হিজড়ার ২টি বাচ্চা রয়েছে। রানা এসব অভিযোগ খতিয়ে দেখে সুন্দরী ও তার শিষ্যদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের অনুরোধ জানান।
এদিকে সিলেটে হিজড়া নামধারী চাঁদাবাজ রানা ভূইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দক্ষিণ সুরমা থানায় এক অভিযোগ দায়ের করেছেন সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়া।
তিনি গতকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ বরাবরে এ অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বান্দনাল আফিয়ার কোণা গ্রামের মৃত জুবেদ আলীর পুত্র রানা ভুইয়া, দক্ষিণ সুরমার সফর আলীর পুত্র মো. অহি হাসান ফয়জুল, সাঈদ আহমদ, রোমন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, রানা ভূইয়া ও তার সহযোগী নকল হিজড়ারা মিলে সিলেটের বিভিন্ন পাড়া মহল্লা ও শপিং মল, দোকানপাটগুলো, বিয়ে বাড়িতে গিয়ে এবং বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের শুভ যাত্রার গাড়ি আটক করে চাঁদাবাজি করে। নগরীর জালালাবাদ পার্কে সন্ধ্যা নামলেই চলে তাদের রমরমা সমকামী ব্যবসা। ক্বিন ব্রিজের নিচে সিলেট সার্কিট হাউসের সামনে সুরমা নদীর পাড়ে তাদের রমরমা সমকামী ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। অভিযুক্ত আসামীরা মিলে রানা ভূঁইয়ার নেতৃত্বে সিলেট সমাজসেবা কার্যালয়ে হিজড়াদের ৫০ দিনের সেলাই ও কম্পিউটার ট্রেনিং আসলে তারা হিজড়া বলে ট্রেনিং নেয়। রানার নেতৃত্বে যারা ঐ ট্রেনিংয়ে অংশ নেয়, তাদের কাছ থেকে রানা ১০ হাজার টাকা করে নেন। ট্রেনিং শেষে যখন সমাজসেবা কর্তৃক সার্টিফিকেট দেয়া হয়, ঐ সার্টিফিকেট দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে তারা চাঁদা আদায় করে। সিলেটের সরকারি ও বেসরকারি সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে বোকা বানিয়ে তারা বিভিন্ন আর্থিক অনুদান ও সহযোগিতা হাতিয়ে নিচ্ছে। রানা ভূইয়া সিলেটের স্কুল কলেজ পড়–য়া ছাত্রদের হিজড়া বানিয়ে ওই ছাত্রদের দিয়ে সমকামীতার ব্যবসা করায়। এমন অভিযোগ আসে সিলেট হিজড়া কল্যাণ সংস্থার নিকট। রানাকে এসব কাজে বাধা দিলে সে সুন্দরী হিজড়াকে মারধর করে।
অভিযোগে তারা উল্লেখ করেন, সমাজের অবহেলিত হিজড়া জনগোষ্ঠী মানুষের সাহায্য নিয়ে বেচে আছে। কিন্তু রানা ভ্ইূয়ার মত হিজড়া নামধারী চাঁদাবাজরা জাতির পেটে লাথি মেরে তারা ঐসব অপকর্ম চালাচ্ছে। এতে আসল হিজড়ারা সমাজের সকল পেশার মানুষের কাছে আমরা বিভিন্নভাবে লাঞ্চিত বঞ্চিত হচ্ছি। বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা আমাদের দোষারুপ করছেন। তারা উল্লেখ করেন, অপরাধীগণ আমাদের সংগঠনের সদস্য নয়। তারা হিজড়াদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। বিভিন্ন বিয়ে বাড়িতে গিয়ে নাচ গান করে মানুষের মন জয় করে আর্থিক জীবিকা উপার্জন করে থাকেন হিজড়ারা। দোকানপাটে গিয়ে বিনয়ের সাথে সাহায্য চেয়ে থাকেন। কিন্তু আসল হিজড়ারা চাঁদাবাজী করে না । তাই হিজড়াদের রক্ষার্থে রানা ভূইয়ার মতো নকল হিজড়া ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়া ও আলেয়া হিজড়া।
Sylhetnewsbd Online News Paper