একাদশ জাতীয় সংসদ নির্বাচনে- ছাতক-দোয়ারায় কেন্দ্র বাড়লো ৮টি

ছাতক প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জেলা নির্বাচন অফিস। এরই মধ্যে জেলার পাঁচটি আসনের ভোটকেন্দ্র নির্ধারণের কাজ সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিসগুলো। জেলায় বিগত জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৬৪৬টি, এবার বেড়ে হয়েছে ৬৬৬টি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, ছাতক উপজেলায় কেন্দ্র বেড়েছে চারটি। এগুলো হচ্ছে- ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়ারাই ইউনিয়নের কুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোয়াশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরমহল্লা ইউনিয়নের হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

দোয়ারাবাজার উপজেলায় কেন্দ্র বাড়ানো হয়েছে চারটি। এগুলো হলো- দোয়ারা সদর ইউনিয়নের দোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার ইউনিয়নের বড়খাল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভোগলা রুসমত আলী উচ্চ বিদ্যালয় ও সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চ বিদ্যালয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের কেন্দ্র নির্বাচন করা হচ্ছে। আগে কেন্দ্র ছিল ৬৪৬টি, এখন হয়েছে ৬৬৬টি।