বিয়ের পিঁড়িতে বসলেন আ’লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক খালিছুর রহমান

ফজলু রহমান,ওসমানীনগর থেকে সিলেট নিউজ বিডি: বিয়ের পিঁড়িতে বসলেন সিলেট ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজ সেবক মোঃ খালিছুর রহমান। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় সিলেট এর দক্ষিন সুরমা উপজেলার পিরোজপর ময়ূর কুঞ্জ কনভেশন হলে এই বিয়ে সম্পুর্ণ হয়। ওসমানী নগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামের মরহুম আখলিছ মিয়ার ছেলে মোঃ খালিছুর রহমান ও হাজী মোঃ ইউনুছ আলীর মেয়ে মোছাঃ আলেমা বেগম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রায় এক হাজার বর যাত্রী নিয়ে দক্ষিন সুরমা উপজেলার পিরোজপুর ময়ূর কুঞ্জ কনভেশন হলে উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগ এর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সিলেট ২ আসনের সাবেক এমপি সফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আতাউর রহমান, সাবেক চেয়ারম্যন কবির মিয়া, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালোর রহমান নাজলু চৌ, সাবেক চেয়ারম্যন আব্দাল মিয়া, এডিশনাল পিপি এডভোকেট সামছুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদূর রহমান আজাদ, আওয়ামীলীগ নেতা বিধান কুমার সাহা, আওয়ামীলীগ নেতা অরুদয় পাল ঝলক,শারদুল ইসলাম, কামরুল ইসলাম, বাবু মিয়া,জাকারিয়া,জালাল মিয়া,মকসুদ,মনির মিয়া, মস্তাক আহমদ ,জাবেদ আহমদ, হাজী গোছ মিয়া, উমরপুর ইউনিনের চেয়ারম্যন গোলাম কিবরিয়া, গোয়ালা বাজার ইউনিন পরিষদের চেয়ারম্যন আতাউর রহমান মাকিক, বোয়ালজুর ইউনিন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, খচরু মিয়া, মুকিদ মিয়া, সাংবাদিক মোঃ ফজলুর রহমান, ছামাদ মেম্বার, রুকন মেম্বার, লন্ডন প্রবাসী শামিম আহমদ, ও ছয়ফুল ইসলাম , আমিরুল শিকদার মেম্বার সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ তিনি দীর্ঘ দিন থেকে ব্রিটেন এর লুটন আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বশীল পালন করে আসছেন। এবং বাংলাদেশ সহ লন্ডন আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠন এর সাথে জরিত ছিলেন।