ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সিলেট নিউজ বিডি ডেস্ক: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ব্লক সিলেট ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে জন্মদিন পালিত করেন।

২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি হোটেলে কেক কেটে জন্মদিন পালিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মো: আব্দুর রশিদ খান রাশেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন, শেখ হাসিনা রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ বিশ্বের একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন নতুন ভূমিকায়। ‘

তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব জনগণের কাছে আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে অনবদ্য অবদান রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো: হোসাইন বাবর, মোহাম্মদ আবুল কাশেম, কাওছার হোসেন, ফাহিম আহমদ, আশরাফুল ইসলাম সাহিন, তারেক আহমদ আনছারি, সবুজ আহমদ প্রমুখ।