মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ‘বাল্য বিবাহ প্রতিরোধ করে মাতৃমৃত্যু হ্রাসকরণ’ এর উপর পরামর্শ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ সেপ্টম্বর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ এর যৌথ উদ্দোগে ও উপজেলা প্রশাসন বড়লেখার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্টিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আ.ই.ম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি।

কর্মশালায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান,বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ , উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আহম্মদ হোসেন, বড়লেখা পৌরসভার মেয়র কামরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন,জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী প্রধান মিজানুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু ,বড়লেখা থানার অফির্সার ইনচার্য ইয়াসিনুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা প্রমুখ।
কর্মশালায় জন প্রতিনিধি, শিক্ষক, নিকাহ রেজিস্টার (কাজী), রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষার্থী সহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
Sylhetnewsbd Online News Paper