“জনগণের ক্ষমতায়ন দিবস” ঘোষণা করায় সিলেট মহানগর যুবলীগের আনন্দ মিছিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রস্তাবিদ দীর্ঘ দিনের স্বপ্ন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনকে “জনগণের ক্ষমতায়ন দিবস” হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গ্রহণ করায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ২৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীদারের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম।
সভাপতির বক্তব্যে আলম খান মুক্তি বলেন, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার জন্মদিনকে “জনগণের ক্ষমতায়ন দিবস” ঘোষণা করায় সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও যুব সমাজের অহংকার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান আলহাজ্ব মো. ওমর ফারুক চৌধুরী ও বিপ্লবী সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারকে জনগণ আবারো ক্ষমতায় দেখতে চায়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুবেদুর রহমান মুন্না, আনিসুজ্জামান আনিস, রাহেল আহমদ চৌধুরী, এড. মিয়া মোহাম্মদ লিটন, আনিসুর রহমান তিতাস, লাহিন আহমদ, মুরাদ আহমদ মুরন, ইমামুর রহমান লিটন, মিনহাজ চৌধুরী লিটন, আমিনুল ইসলাম সোহেল, মুহিবুর রহমান, ইকবাল হোসেন, গোলজার আহমদ জগলু, তোফায়েল আহমদ তারেক, সাইদুর রহমান, দেলোয়ার হোসেন দিলাল, আফজল হোসেন, জাহির চৌধুরী, মুহিবুর রহমান মুন্না, ইসলাম উদ্দিন, হোসেন আহমদ, ওমর ফারুক, ওবায়েদ বিন বাসিত সুমন, তারেক আহমদ চৌধুরী, আব্দুল হাফিজ নুর আলী, সাকারিয়া হোসেন সাকির, এমদাদ হোসেন ইমু, বুলবুল চৌধুরী, ইয়াসিন আহমদ, রবিন আহমদ অপু, মাসুদ আহমদ, হাসনাত চৌধুরী শিপলু, মঈনুল ইসলাম পারভেজ, ইসলাহ উদ্দিন বাবলু, বিজয় কর্মকার, তুহিন আহমদ, রূপম আহমদ, সেলিম উদ্দিন, বাপ্পী দাস, এড. আবুল কাশেম, এড. আকবর আহমদ, শিপলু আহমদ, আবির হাসান রানা, জামাল আহমদ, শাহীন আহমদ, আব্দুল আহাদ, আব্বাস আহমদ, নাসির আহমদ, আলমগীর হোসেন, রবিউল ইসলাম সানী, আব্দুল কাদির সেলিম, নাজিম উদ্দিন রাজন, নাজমুল ইসলাম চৌধুরী, সাফলু আহমদ, আজহার উদ্দিন সিজিল, রুহুল আমিন, আবুল কাশেম, আব্দুল ওয়াদুদ সোহাগ, সোহেল আহমদ, মামুন আহমদ, সাদেক ইবনে খান, রিপন কোরেশী, কবির আহমদ, সাইদ খান সিজান, সাবেল আহমদ, আব্দুস সালাম, টিপু সুলতান, অমিত জিত, জুনায়েদ আল হাবিব, দেবাশীষ দে গোয়ালা, অনুজ তালুকদার, আকাশ ফারাবী, ফারুক আহমদ প্রমুখ।