মস্তফা উদ্দিন, ষ্টাফ রিপোর্টারঃ মৌলভী বাজারের বড়লেখা উপজেলায় ৯০ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যায় নিজবাহাদুরপুর ও সদর ইউনিয়নের দুটি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ইউনিয়নের সাতকরা কান্দি ও জামকান্দি গ্রামের ২৪০ টি পরিবারের মধ্য বিদ্যুত সংযোগের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি।
এ উপলক্ষে জামকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত সভায় উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্ত্যব রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদন মো. আনোয়ার উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু,বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো.ইয়াছিনুল হক,সদর ইউপি চেয়ারম্যান সুহেব আহমদ,নিজ বাহাদুর পুর ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক,উপজেলা ভূমি কমিশনার শরীফ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কুদ্দুছ আবু,বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম সুজিত কুমার বিশ্বাস,উপজেলা যুবলীগ র’ সভাপত্বি মো. তাজ উদ্দিন,পৌরসভার কাউন্সিলর জেইন সিদ্দিকী,ইউপি আওয়ামীলীগ র’ সাধারণ সম্পাদক খয়রুল আলম নুনু,উপজেলা যুবলীগ র’ শিক্ষা,প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক ও ইউপি সদ্যস ইমাম উদ্দিন হিফজুর,উপজেলা ছাত্রলীগ র’ সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, বদরুল আলম উজ্জল, কবির হোসেন, সলিম উদ্দিন, আব্দুল হক, তোফায়েল আহমদ স্বপন প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper