মার্কিন যুক্তরাষ্ট্রে সফর শেষে দেশে ফিরেছেন চেয়ারম্যান এনাম উদ্দিন

বড়লেখা প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ মাসের সফর শেষে দেশে ফিরেছেন বড়লেখা উপজেলার ১নং বর্নী ইউনিয়নের চেয়ারম্যান মো.এনাম উদ্দিন।

শুক্রবার ২৮ সেপ্টেম্বর দেশে ফিরলে ঐ দিন বিকাল ৫ ঘটিকায় মোটর সাইকেল শুভাযাত্রা করে ইউপি হল রুমে নিয়ে আসা হলে আনুষ্ঠানিক ভাবে বর্নী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ এলাকার জনসাধারণ তাকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপত্বি মো. নিজাম উদ্দিন,সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, ইউপি সদস্য নুর উদ্দিন,ইউপি সদস্য সুবুদ দাস, ময়না মিয়া,মাষ্টার রেহান উদ্দিন,তানভির আহমদ প্রমুখ।

তিনি ৪ই এপ্রিল থেকে ২৬ সেপ্টেম্বর ১৮ইং পর্যন্ত ৬ মাস যুক্তরাষ্ট্রে ব্যাক্তিগত কাজে অবস্হান করেন। তিনি সফরে থাকাকালীন সময়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন পেনেল চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন।
সিলেট নিউজ বিডি ডটকম/ম-উ/৩০/০৯/১৮ইং