বড়লেখায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে দুই লক্ষ টাকার ক্ষতি

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: বড়লেখা উপজেলার শংকরপুর গ্রামে রবিবার দিবাগত রাতে ঘুমিয়ে থাকা শিশু সন্তান সহ বসত ঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাড়ির মালিক অজয় কুমার মালাকার ঘটনা টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাড়ির লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও মোটরসাইকেল সহ ঘরের বারান্দা পুড়ে অন্তত দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য বসত ঘরে ঘুমিয়ে থাকা শিশু সন্তান রক্ষা পায়।

বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউপির শংকরপুর গ্রামের অজয় কুমার মালাকারে বসত ঘরে ৩০ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত্রে ঘটনাটি ঘটে। বাড়ির মালিক অজয় কুমার মালাকার জানান রবিবার দিবাগত রাত্রে নয়টার দিকে বাজার থেকে এসে বসত ঘরের বারান্দায় নিজের ব্যবহৃত ১২৫ সিসি ডিস্কোভারি গাড়িটি রেখে রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, রাত সাড়ে তিনটার দিগে নড়াচড়ার শব্দ শুনে বাহিরে গিয়ে বারান্দায় আগুনের লেলিহান শিকা ও ধোয়া উড়তে দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির লোকজন এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে মোটর সাইকেল সহ বারান্দা পুড়ে অন্তত দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

১ অক্টোবর সোমবার সকাল ৭ ঘটিকায় সরজমিনে গেলে দেখাযায়, বারান্দায় রাখা মোটরসাইকেলটি সম্পৃর্ন পুড়ে বারান্দার অনেক আংশে পুড়ে গেছে। দুর্বৃত্তরা আগুন লাগানোর সময় কেরোসিন ঢেলেদেয়ার দাগ দেখতে পাওয়া যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।