সিলেট নিউজ বিডি ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে। বিএনপির সাবেক যোগাযোগমন্ত্রী ও বর্তমান বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ২৭ সেপ্টম্বর থানায় এ মামলার দায়ের করা হয়। আজ সোমবার শাহবাগ থানা এ মামলাটি দুদকে পাঠিয়েছে।
এদিকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে আমেরিকায় অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার কমিশন প্রাথমিক অভিযোগ যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে এ বিষয়ে অনুসন্ধানের জন্য একজন পরিচালকের তদারকিতে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper