বড়লেখায় বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়নের ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করবে। এতে সরকারের ব্যয় হবে প্রায় ১ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুয়াইব আলী র’ সভাপতিত্বে প্রধান অতিথির বক্ত্যব রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ও ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, আইনজীবী গোপাল দত্ত।
অন্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী, হুইপের একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন, ঠিকাদার জালাল আহমদ প্রমূখ।