বড়লেখায় ১৮ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার ১নং বর্ণি ইউনিয়নে (মেধা বিকাশে) কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখা।

তাদের মধ্যে এবার মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ ১ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে ১৮ জন ছাত্র-ছাত্রী কে ২৮ হাজার টাকা বৃত্তি প্রধান করা হয়।

এ উপলক্ষে (১৭ অক্টোবর) বুধবার বিকেলে বর্ণি ইউনিয়নের উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

সভায় স্বাগত বক্ত্যব দেন এবারে মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌসুমী।

সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সদস্য মো. আব্দুল মুহিতের সভাপতিত্বে ও শিক্ষক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়া ও অন্যদের মধ্যে বক্তব্য দেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ ও সদস্য সচিব কাউন্সিলর জেহিন সিদ্দিকী, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বর্ণি ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শফাত, বর্তমান সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়েদে আজম, ফকিরবাজার দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ, শিক্ষক শশাংক চন্দ্র দাস, স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন, বর্ণি ইউনিয়ন যুবলীগ নেতা শামীম আহমদ সায়েম, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ, এম মন্তজিম আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তানভির হোসেন ও সাবেক সাধরাণ সম্পাদক সাহেদ আহমদ জিসান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, জামিল হোসেন, আব্দুস সামাদ, মিজানুর রহমান ও সাঈদ হাসান তালহা প্রমূখ।