সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল চৈতালী সংঘ পূজামন্ডপ পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ১৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং তাদেরকে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও চৈতালী পূজামন্ডপ পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জৈবুন্নেছা হক, লায়ন ক্লাবের ডিস্ট্রিক গভর্ণর লায়ন দেওয়ান নাসিরুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, লায়ন আমিনুল হক, কাউন্সিলর এডভোকেট সালমা আক্তার, কাউন্সিলর সান্তনু দাস সন্তু।
এসময় উপস্থিত ছিলেন চৈতালী সংঘের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ সভাপতি পরিতোষ চন্দ্র রায়, গৌতম বণিক, এড. অশেষ কর, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহ সাধারণ সম্পাদক নির্মল রায় রাজা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মদন মোহন কর্মকার, সাংগঠনিক সম্পাদক বিক্রম কর সম্রাট প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper