মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: “আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই শ্লোগানে বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ২২ (অক্টোবর) সোমবার নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে।
সকাল ১১টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বড়লেখা পৌর শহরের নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে কলেজ গেটের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
এসময় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক লিফলেট বিতরণ অবহিতকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রভাষক মোশারফ হোসেন সবুজ, সাংবাদিক আব্দুর রব, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মতিউর রহমান। বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মানববন্ধন সমাবেশে ইউএনও ছাড়াও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আলিম উদ্দিন, সহকারী অধ্যাপক আজাদ আহমদ চৌধুরী, প্রভাষক আব্দুল কাদির, তারেক আহমদ, সিনিয়র শিক্ষক ময়নুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমূখ।
অন্যদিকে একই সময় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বড়লেখা বাজার এলাকায় শিশুশিক্ষা একাডেমি, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, দাসেরবাজার এলাকায় দাসেরবাজার উচ্চ বিদ্যালয়, কাটালতলী উচ্চ বিদ্যালয়,চান্দগ্রাম সিনিয়র ফাজিল মাদ্রাসা, কানলী-শাহাবাজপুর সড়কে ইটাউরি মহিলা মাদ্রাসা, ছোটলেখা-মোহাম্মদনগর সড়কে মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মানববন্ধন করেছে।

Sylhetnewsbd Online News Paper