সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানষিনগর গ্রামের জালালাবাদ দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার পাশের রাস্তা থেকে ১৭০ বোতল ভারতীয় অফিসার চয়েস হুইসকি মদসহ একটি অনটেস্ট সিএনজি ও চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ অভিযান চালায় শিবেরবাজার ফাঁড়ি পুলিশ ।
আটক সিএনজি চালক মো. নুরু মিয়া (২৪) সদর উপজেলার মোগলগাঁও গ্রামের আব্দুল আলিমের ছেলে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনিজি চালক ও তার সহযাগীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sylhetnewsbd Online News Paper