বড়লেখায় জাতীয় যুব-দিবস পালন উপলক্ষে র‌্যালী

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় জেগেছে যুব গড়বে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও প্রশীক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরনী অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর ) সকালে জাতীয় যুব দিবস ২০১৮ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অদিধপ্তর বড়লেখা র’ আয়োজনে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে প্রশীক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলেদেয়া হয়।

র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুল মতলিব, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.শরিফ উদ্দিন,সি এস পূর্নেদু কুমার দত্ত,সি এস হুমায়ৃন কবির ও ভিবিন্ন যুব সংগটনের প্রতিনিধি ও প্রশিক্ষনার্থী যুবক ও যুব মহিলা।