তাহিরপুরে দেড়লক্ষাধিক টাকার কোণাজাল আগুনে পুড়ে ভষ্মিভূত

তাহিরপুর প্রতিনিধি: স্বয়ংসম্পূর্ন মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে তাহিরপুরে উপজেলায় তাহিরপুর থানা প্রাঙ্গণে ৩০০০মিটার লম্বা একটি অবৈধ কোণাজাল আগুনে পুড়ে ভষ্মিভুত করা হয়।গত(৩১শে,অক্টোবর) বুধবার সন্ধায় উপজেলার উত্তর বড়দল ইউয়নের একাধিক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে,৩০০০মিটার লম্বা১ টি কোনা জাল জব্দ করে প্রশাসন। যার আনুমানিক মুল্য প্রায় দেড়লক্ষাধিক টাকা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।

অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বাবু পুর্ণেন্দু দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন। সহযোগিতায় তাহিরপুর থানা পুলিশ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা মৎস্য অফিসার সারোয়ার হোসেন বলেন একটি ৩০০০মিটার কোণাজাল জব্দ করা হয়েছে,জব্দকৃত জালটি আজ তাহিরপুর থানা প্রাঙ্গণে আগুনে পুড়ে ফেলা
হয়েছে।