সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের নতুন কার্যকরী পরিষদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত ৯ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে। ০১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সিলেট নগরীর এক অভিজাত রেস্তুরায় আহবায়ক অধ্যাপক খসরুজ্জামানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভায় এই উপকমিটি গঠন করা হয়।
উপকমিটির আহবায়ক আনোয়ার হোসেন ময়না, সদস্যসচিব ফয়সল আহমদ বাবুল, মিডিয়া উইং সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, সদস্য রাহেল আহমদ, গাজী মিল্টন, আবু শামীম, লিকছন মিয়া, মাওলানা সৈয়দুর রহমান, মাসুদ আহমেদ ফারুক। নবগঠিত উপকমিটির সদস্য ছাড়া উক্ত সাধারণ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন যুগ্ন আহবায়ক মুজাহিদ আলী, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, বাবুল মিয়া, আবু সাফলাত, সুজন মিয়া প্রমুখ।
সভায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নতুন কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বিস্তর আলোচনা হয়। উক্ত সিদ্ধান্তবলী বাস্তবায়নের জন্য আগামী সাধারণ সভায় আলোচনার মাধ্যমে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেই সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
Sylhetnewsbd Online News Paper