সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় সড়কের উপর থেকে সুলতান মিয়া (৩০) নামে এক যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার রামপাশা দক্ষিণ পাড়া গ্রামের সড়কের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুলতান সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দূর্বা কান্দি গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে গ্রামের ইসরাব আলীর বাড়ির সামনের সড়কে দ্বিখন্ডিত লাশটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে নিহতের পরিচয় পাওয়া গেছে। তবে নিহতের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
Sylhetnewsbd Online News Paper